November 16, 2026, 4:12 pm
সর্বশেষ সংবাদ:
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত এটাই প্রমাণ করে গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে তাঁদের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ ৪ জন গ্রেপ্তার: এসআরবি রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার এআই কতটা নির্ভুল ‘ফতোয়া’ দিতে পারে, ৩০ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া

খামেনির মৃত্যুতে জাবিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026
  • 247 Time View
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও স্কুলগামী শিশুকন্যাসহ সব শহীদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ ) জাবি কেন্দ্রীয় শহিদ মিনারে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আধিপত্যবাদবিরোধী মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান।

একই সঙ্গে তারা আন্তর্জাতিক অঙ্গনে আগ্রাসন ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, রমজান মুসলিম উম্মাহর জন্য প্রশান্তি ও স্রষ্টার নৈকট্য লাভের মাস। অথচ এ সময় মুসলমানদের ওপর আঘাত হেনে যাচ্ছে বাতিল শক্তি। যুক্তরাষ্ট্র সরকার আধিপত্যবাদী মনোভাব নিয়ে পুরো বিশ্ব শাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

 

তিনি আরো বলেন, এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানাই। গায়েবানা জানাজার মাধ্যমে আমরা প্রতিজ্ঞা করছি, আগ্রাসীশক্তির অন্যায়কে কাপুরুষের মতো সহ্য করব না, বরং এর বিরুদ্ধে সোচ্চার থাকব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com