November 9, 2026, 5:22 am
সর্বশেষ সংবাদ:
ধুনটে ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কট বন্ধু নির্বাচনে কেন সতর্কতা জরুরি ইসলামে নৈতিকতার শিক্ষা শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান ‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’ মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ নলডাঙ্গায় কৃষকদের জন্য চালু হলো মিনি কোল্ডস্টোরেজ চাঁদপুরে উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজর ‘কিং’ মুক্তির আগেই গেরুয়া রং নিয়ে আবারও বিতর্কের মুখে শাহরুখ

আসিয়ানের সভাপতির দায়িত্বে ফিলিপাইন

Reporter Name
  • Update Time : Tuesday, October 28, 2025
  • 107 Time View

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতির দায়িত্ব মালয়েশিয়ার কাছ থেকে গ্রহণ করেছে ফিলিপাইন। মঙ্গলবার কুয়ালালামপুরে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়রের হাতে প্রতীকীভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

ফিলিপাইন ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।

ধারণা করা হচ্ছে, তাদের মেয়াদে দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক বিরোধই প্রধান আলোচ্য বিষয় হবে।

বিশ্লেষকদের মতে, ফিলিপাইন সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করবে, তবে চীনের সঙ্গে সমঝোতায় কিছু জটিলতা থাকতে পারে।

আসিয়ান ও চীন বর্তমানে দক্ষিণ চীন সাগরে আচরণবিধি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চালাচ্ছে।

সভাপতি হিসেবে ফিলিপাইন মিয়ানমারের রাজনৈতিক সংকট নিয়েও কাজ করবে। ম্যানিলা চেষ্টা করবে ব্লকের সদস্যদের মধ্যে ঐক্য বজায় রেখে চীনের সঙ্গে উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com