November 13, 2026, 8:14 pm
সর্বশেষ সংবাদ:
লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, নাটোরে আটক ২ চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তান ম্যাচকেই ফাইনাল ভাবছেন বাংলাদেশ কোচ ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দাবিতে আন্দোলন জোরদারের প্রস্তুতি অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে

ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 151 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের ধারাবাহিক হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সৃষ্ট সংকট মোকাবিলায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে বুধবার (১ জুলাই) এ তথ্য প্রকাশিত হয়েছে।

জ্বালানির ঘাটতির প্রভাব ইতোমধ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে স্পষ্ট হয়ে উঠেছে। দেশটির বিভিন্ন এলাকায় পেট্রল সরবরাহে সীমাবদ্ধতা, ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ যানজট এবং জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি দেখা যাচ্ছে। ১১টি অঞ্চলের বিস্তৃত এলাকাজুড়ে এ সংকট হচ্ছে বলে জানা গেছে।

ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে গ্রহণযোগ্য দামে জ্বালানি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে আমদানির বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজন অনুযায়ী বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও অব্যাহত রয়েছে।

এদিকে, রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় ও ভারতের তেল মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শিল্প খাতের একটি সূত্রের দাবি, ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, ৩০ থেকে ৪০ হাজার টন পেট্রল বহনকারী দুটি ট্যাংকার ইতোমধ্যেই যাত্রা করেছে।

এ ছাড়াও প্রতিবেশী বেলারুশসহ অন্যান্য দেশ থেকে প্রতি মাসে প্রায় ৪ লাখ টন পেট্রল আমদানির পরিকল্পনা করছে মস্কো। এরই মধ্যে বেলারুশ থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে।

তবে ভারতের কোন রিফাইনারি প্রতিষ্ঠান এই পেট্রল রপ্তানি করছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে গ্রীষ্মকালীন চাহিদার সময় রাশিয়ায় প্রতিদিন প্রায় ১ লাখ ১০ হাজার টন পেট্রল ব্যবহৃত হয়। ফলে অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ওপর নির্ভরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com