November 18, 2026, 2:34 pm
সর্বশেষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন ক্রাউন প্লাজা এয়ারপোর্টের মিট কার্নিভাল: মাংসের স্বাদে নতুন চমক গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে ২৬ প্লাটুন আনসার মোতায়েন আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতির বিরুদ্ধে সি-পুতিনের তোপ, লড়াইয়ের অঙ্গীকার কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমপিদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা, প্রশ্ন প্রয়োজনীয়তা নিয়ে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন

ইউক্রেনে বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : Wednesday, July 22, 2026
  • 101 Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের কয়েক দিনের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। ফেদোরভকে সরানোর পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। প্রথমদিকে তার অপসারণের সঙ্গে সিরস্কির দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও পরে সেটি সত্য বলে নিশ্চিত হয়।

৩৫ বছর বয়সি মিখাইলো ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন গতি আনা, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং দুর্নীতিবিরোধী উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। অন্যদিকে, ৬০ বছর বয়সি সিরস্কিকে ইউক্রেনের অনেকেই সোভিয়েত ধাঁচের সামরিক কমান্ডার হিসেবে দেখতেন, যিনি সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কার আনতে অনাগ্রহী ছিলেন।

সিরস্কির স্থলাভিষিক্ত হয়েছেন ৪৩ বছর বয়সি জনপ্রিয় ও যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতি।

দায়িত্ব গ্রহণের পর ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রাপাতি বলেন, ‘আমি দায়িত্বশীলতার সঙ্গে, পূর্ণ মনোযোগ দিয়ে এবং আজ যারা আমাদের দেশ রক্ষা করছেন তাদের প্রতি সম্মান রেখে কাজ করব।’

তিনি বিদায়ী সেনাপ্রধান সিরস্কিকেও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইউক্রেনীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তার ধারাবাহিক কাজের জন্য আমি কৃতজ্ঞ। আমি এই সেনাবাহিনীতেই বেড়ে উঠেছি।’

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কিও সিরস্কির সামরিক নেতৃত্বের প্রশংসা করেন। বিশেষ করে ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুর দিকে রাজধানী কিয়েভ সফলভাবে রক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com