November 25, 2026, 1:16 pm
সর্বশেষ সংবাদ:
মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে প্রসিকিউশন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন আজকের বিনিময় হার সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক দেশে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Reporter Name
  • Update Time : Sunday, October 19, 2025
  • 203 Time View

ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ওষুধ ফ্যাক্টরিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর বিল্ডিংয়ের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

জানা গেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে। এ ঘটনায় কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে আগুনে আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ধামরাই ফায়ার স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com