July 14, 2026, 4:01 am
সর্বশেষ সংবাদ:
গণ-অভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ বললেন মাসুদ কামাল জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

উখিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, October 27, 2025
  • 137 Time View
163

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। এতে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম উপস্থিত ছিলেন।

অভিযানকালে বাজারের বিভিন্ন বেকারি ও মাংসের দোকান পরিদর্শন করা হয়। পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে জনপ্রিয় বেকারিকে ৩০ হাজার টাকা, সুইট ক্যান্ডিকে ৫ হাজার টাকা ও চারজন মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। জনস্বার্থে ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com