November 13, 2026, 8:30 pm
সর্বশেষ সংবাদ:
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিপর্যয়ে কী ক্ষতি হলো, সমাধানে সময় লাগছে কেন লিবিয়ায় বাংলাদেশিকে জিম্মি করে ৪২ লাখ টাকা দাবি, নাটোরে আটক ২ চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই মালিকেরা কারখানা বন্ধ করলে উসকানি দেওয়ার মতো হবে, বললেন শ্রমিকনেতারা ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পাকিস্তান ম্যাচকেই ফাইনাল ভাবছেন বাংলাদেশ কোচ ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দাবিতে আন্দোলন জোরদারের প্রস্তুতি অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে চীন, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 390 Time View

অনলাইন ডেস্ক:
বর্তমানে উচ্চশিক্ষার জন্য চীন বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি স্বপ্নের দেশ, যেখানে তুলনামূলকভাবে সহজেই ফুল-ফ্রি স্কলারশিপ পাওয়া সম্ভব। সাংস্কৃতিকভাবে বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর মিল থাকায় শিক্ষার্থীরা সহজেই মানিয়ে নিতে পারেন। পাশাপাশি অন্যান্য দেশের তুলনায় চীনে ব্যাংক স্টেটমেন্টের শর্তও অনেক সহজ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে চীনের অ্যালায়েন্স অব ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশনস (এএনএসও) স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC) এবং ইউনিভার্সিটি অব চায়নিজ একাডেমি অব সায়েন্সেস (UCAS)-এ স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি ২০২৬।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে। স্নাতকোত্তরে প্রতি মাসে ৩,০০০ ইউয়ান এবং পিএইচডিতে প্রতি মাসে ৬,০০০–৭,০০০ ইউয়ান;

*বিমানভাড়া ও স্বাস্থ্য বিমা প্রদান করবে;

আরও পড়ুন: ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর করুন ইউরোপে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারী চীনা নাগরিক হতে পারবেন না—বৈধ বিদেশি পাসপোর্ট থাকতে হবে;

*ইংরেজি বা চীনা ভাষায় দক্ষতা থাকতে হবে;

*স্নাতকোত্তরের জন্য জন্ম ১ জানুয়ারি ১৯৯৬ বা পরবর্তীতে হতে হবে;

*পিএইচডির জন্য জন্ম ১ জানুয়ারি ১৯৯১ বা পরবর্তী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*USTC বা UCAS–এর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির শর্ত পূরণ করতে হবে;

*বৃত্তিকালীন সময়ে অন্য কোনো চাকরি বা কাজ করা যাবে না;

*USTC ও UCAS–এ একসঙ্গে দু’জায়গায় আবেদন করা যাবে না—একবারে একটি ইনস্টিটিউটে আবেদন করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জানুয়ারি ২০২৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com