July 14, 2026, 4:21 am
সর্বশেষ সংবাদ:
গণ-অভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ বললেন মাসুদ কামাল জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

এক ফিফটিতে ১৩৩ ধাপ এগোলেন সাইফ, ফিজ ফিরলেন দশে

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025
  • 94 Time View
112

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ম্যাচজয়ী ফিফটি হাঁকান সাইফ হাসান। সেই ফিফটিতে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়েছেন এই ক্রিকেটার। ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটে ব্যাটসম্যানদের মধ্যে সাইফের অবস্থান এখন ৮১তম।

২৪ সেপ্টেম্বর (বুধবার) ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের সেরা দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। ৬ ধাপ উন্নতি করে নবম স্থানে আছেন ‘দ্য ফিজ’। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।

র‍্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে তাওহিদ হৃদয় আছেন ৪১ নম্বরে। অধিনায়ক লিটন দাসের উন্নতি হয়েছে ২ ধাপ। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তালিকায় সবার ওপরে এখন তিনি, অবস্থান ৪০তম। আর ৬ ধাপ পিছিয়ে হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে তানজিদ হাসান।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের অভিষেক শর্মা, দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারতের তিলক ভার্মা।

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে ২ উইকেট নেয়া শেখ মেহেদী হাসানের উন্নতি হয়েছে ৩ ধাপ, বোলারদের র‍্যাংকিংয়ে তিনি আছেন ১৭তম স্থানে। দুই ধাপ এগিয়েছেন তানজিম হাসান আছেন ৪০তম স্থানে।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুন চক্রবর্তী। দুই ও তিনে যথারীতি আছেন কিউই পেসার জ্যাকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com