November 18, 2026, 3:02 pm
সর্বশেষ সংবাদ:
প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন ক্রাউন প্লাজা এয়ারপোর্টের মিট কার্নিভাল: মাংসের স্বাদে নতুন চমক গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে ২৬ প্লাটুন আনসার মোতায়েন আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতির বিরুদ্ধে সি-পুতিনের তোপ, লড়াইয়ের অঙ্গীকার কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমপিদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা, প্রশ্ন প্রয়োজনীয়তা নিয়ে

কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 136 Time View

কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক (ট্যাক্স) আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি কানাডা মার্কিন গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলজাত পানীয়ের ওপর বৈষম্যমূলক আচরণ করছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা এই সিদ্ধান্তটি আদেশ জারির ৩০ দিন পর থেকে কার্যকর হবে।১৯৩০ সালের মার্কিন শুল্ক আইনের ৩৩৮ ধারা অনুযায়ী কানাডার ওয়াইন, হকি স্টিপ, সিমেন্টসহ বিভিন্ন আমদানিকৃত পণ্যের ওপর এই ৫০% ট্যাক্স প্রযোজ্য হবে। এটি ‘মার্কিন-মেক্সিকো-কানাডা’ চুক্তির অধীনে উৎপাদিত হোক বা না হোক—সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে মার্কিন জ্বালানি, পটাশ, মাছ ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো কিছু নির্দিষ্ট পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে না।

হোয়াইট হাউসের তথ্যমতে, কানাডা মার্কিন পণ্যের ওপর বিভিন্ন শুল্ক ও কোটা আরোপ করে মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছিল। এতে কানাডায় মার্কিন গাড়ি রপ্তানি ২২% এবং অ্যালকোহল রপ্তানি প্রায় ৮১% হ্রাস পেয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বাণিজ্য বৈষম্য দূর করে আমেরিকান ব্যবসাকে আরো শক্তিশালী করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে এ পর্যন্ত বিশ্বজুড়ে দুইটি দেশই মূলত পাল্টা ব্যবস্থা নিয়েছে—চীন ও কানাডা।
সাম্প্রতিক সময়ে দাবানলের ধোঁয়া দুই দেশের সীমান্তে ছড়িয়ে পড়া নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা হয়। ওটাওয়াকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে বা অর্থনৈতিক শাস্তির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডার ওপর এই নতুন শুল্ক আরোপের ঘোষণা এলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com