November 11, 2026, 6:03 am
সর্বশেষ সংবাদ:
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা একটি পক্ষের ‘বিশ্বের কোনো দলই সব সময় ভালো করতে পারে না’ কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু একসঙ্গে পাঁচ সরকারি চাকরি, প্রতারণার দায়ে ব্রিটিশ–বাংলাদেশি দোষী সাব্যস্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সিরাজদিখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর উদ্দেশে কট্টর বেন গভিরের কটূক্তি, উত্তেজনা আত্মপরিচয়ের শ্রেষ্ঠত্ব দাবি করলেই সমাজে সংঘাত তৈরি হয়

কাস্পিয়ানের প্রথম সমুদ্রযাত্রাই তার শেষ যাত্রা!

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 80 Time View

ইরান কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত এক নাবিকের ছবি ও পরিচয় প্রকাশ করেছে। নিহতের নাম নিমা মোরাদি; তিনি ইরানের আনজালি বন্দরের বাসিন্দা ছিলেন এবং পুলিশের তথ্য অনুযায়ী এটি ছিল তার প্রথম সমুদ্রযাত্রা। মেহের নিউজ এজেন্সি সোমবার (২৭ জুলাই) ওই ছবিটি প্রকাশ করে। ইরানি কর্তৃপক্ষ তাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, জাহাজটি রাশিয়ার আস্ত্রাখান বন্দর থেকে ইরানের আনজালি যাওয়ার পথে ছিল। জাহাজের নাম ‘আনা’ এবং শনিবার ভোরে (২৫ জুলাই) ড্রোন হামলায় এটিতে আঘাত লাগে, যার ফলে নিমা মোরাদি নিহত হন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ঘটনাটিকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়েছেন। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজিও বলেছে, তেহরান কোনো আক্রমণের প্রতিশোধ না করে থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com