November 9, 2026, 12:04 am
সর্বশেষ সংবাদ:
উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী অগ্রণী ব্যাংকে টাকা রেখে এখন হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক কোন পথে চীনের করিডর? বাংলাদেশের পর্যটনে তুর্কি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে বিটিবির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী

খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 133 Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০টিরও বেশি প্রতিনিধিদল খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে।

জানাজায় অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট, ইরাকি পার্লামেন্টের স্পিকার, তুর্কমেনিস্তানের প্রতিনিধিদল, জর্জিয়ার প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এবং তুরস্কের ভাইস প্রেসিডেন্টসহ আরও অনেক বিদেশি প্রতিনিধি।

ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে অংশ নেওয়া অধিকাংশ প্রতিনিধিই ইরানের মিত্র বা নিরপেক্ষ অবস্থান গ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিত্ব করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইউরোপীয় দেশগুলো কিংবা যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সমর্থন দিয়েছে, তাদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com