November 25, 2026, 12:07 am
সর্বশেষ সংবাদ:
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ইসলামাবাদে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার কলেজের পোশাকে টিকটক করলেই টিসি পাবনায় কৃষকের সার গোপন গুদামে মজুত, ডিলারকে অর্থদণ্ড ডোনাল্ড-সল্ট ঝলকে উড়ে গেল অস্ট্রেলিয়া

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু ৯ অক্টোবর থেকে

Reporter Name
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 130 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদন শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে এই আবেদন করতে পারবেন। মঙ্গলবার (৭ অক্টোবর) জবির প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এ তথ্য জানান।

অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির আবেদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা অনলাইনে এই আবেদন করতে পারবে।তিনি বলেন, প্রত্যেক বিভাগে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত নমুনা কপি পাঠানো হবে। নমুনা কপিতে বিস্তারিত তথ্যের বিবরণ দেওয়া থাকবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই আবেদন করা যাবে। আবেদনের যোগ্যতার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. তাজাম্মুল বলেন, সব বিষয়ই উল্লেখ করে প্রতিটি বিভাগে চিঠি দিয়ে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com