November 9, 2026, 5:48 am
সর্বশেষ সংবাদ:
পত্রিকা: ‘শেখ হাসিনার দেশে ফেরার প্রশ্নে ব্রিটিশ রাজনীতিকদের দ্বারস্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ’ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ কীভাবে হয়, প্রতিকার কী আছে? ধুনটে ফসলি জমিতে পুকুর খননের নামে মাটি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কট বন্ধু নির্বাচনে কেন সতর্কতা জরুরি ইসলামে নৈতিকতার শিক্ষা শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান ‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’ মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ নলডাঙ্গায় কৃষকদের জন্য চালু হলো মিনি কোল্ডস্টোরেজ চাঁদপুরে উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 100 Time View

নিউজ ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ইরানি জনগণের জন্য একটি বড় বিজয়। তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং জব্দকৃত ছয়শ’ কোটি ডলারের তহবিল কাতারের মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে সাক্ষাতের সময় পেজেশকিয়ান বলেন, এই ছয়শ’ কোটি ডলার কাতারে রক্ষিত মোট ১২ বিলিয়ন ডলার ইরানি তহবিলের একটি অংশ। বাকি অংশ ফেরতের জন্য পরবর্তী কার্যক্রম চলছে।

পেজেশকিয়ান যুদ্ধের সময় ইরানি জনগণের দৃঢ়তার প্রশংসা করে বলেন, নেতা, মন্ত্রী, কমান্ডার, অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি স্কুলছাত্রদের হত্যাকাণ্ড সত্ত্বেও জাতি, সশস্ত্র বাহিনী এবং সরকার দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তিনি বলেন, ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরানের জনগণ।

প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরাইলকে চুক্তিটি মেনে নিতে বাধ্য করেছে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com