November 17, 2026, 5:34 pm
সর্বশেষ সংবাদ:
পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’

জাতীয় ঈদগাহের সামনে ড্রামে মিললো খণ্ডিত মরদেহ

Reporter Name
  • Update Time : Thursday, November 13, 2025
  • 201 Time View

রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনের সড়কে দু’টি ড্রাম থেকে আশরাফুল হক নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে নীল রঙের ড্রাম দেখতে পায় পুলিশ। পরে সন্দেহ হলে ড্রাম খুলে ভেতরে একজন পুরুষের মাথাসহ কয়েক টুকরো মরদেহ দেখা যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম গণমাধ্যমকে জানান, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় পাওয়া গেছে। আশরাফুল হক রংপুর জেলার বদরগঞ্জের বাসিন্দা।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাইনুল ইসলাম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ড্রাম থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে একটি ভ্যান গাড়িতে করে দু’টি ড্রাম রেখে যাওয়া হয়। পরে সন্ধ্যায় সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে ড্রামগুলো খুলে টুকরো টুকরো করা একজন পুরুষের লাশ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com