November 23, 2026, 12:05 am
সর্বশেষ সংবাদ:
বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক ও অন্যান্য খবর বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম: ঢাকা দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিচারের তদন্তে সময় লাগবে, দেশে আগে এমন মামলা হয়নি: প্রসিকিউটর তামিম জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় স্তন ক্যানসারের স্ক্রিনিং কার্যক্রম সমুদ্রের বিষধর সাপ কর্ণফুলী নদীতে কেন ৮৬ বছর বয়সী মায়ের জন্য পাহাড়ে সিঁড়ি বানালেন পাঁচ ভাই-বোন

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে ও নামিবিয়া

Reporter Name
  • Update Time : Friday, October 3, 2025
  • 207 Time View

০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া এবং জিম্বাবুয়ে। আফ্রিকার আঞ্চলিক বাছাইয়ে ফাইনালে উঠে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে দল দুটো।

বৃহস্পতিবার (২ অক্টোবর) আফ্রিকার আঞ্চলিক বাছাইয়ে সেমিফাইনালে তানজানিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে নামিবিয়া। ফলে টানা চতুর্থ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করল দলটি। দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে আগের বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে।’

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত বাছাইয়ের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ রান করে নামিবিয়া। রান তাড়া করতে নামা তানজানিয়াকে ৮ উইকেটে ১১১ রানে আটকে দিয়ে ৬৩ রানের বড় জয় পায় নামিবিয়া।

অন্যদিকে, কেনিয়ার বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করে কেনিয়ার দেয়া ১২২ রানের টার্গেট ৩০ বল হাতে রেখেই পৌঁছে যায় স্বাগতিকরা।

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে ফাইনালে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-নামিবিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com