November 23, 2026, 8:04 pm
সর্বশেষ সংবাদ:
রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার সড়কে অবৈধ পার্কিং, প্রশাসনের জরিমানা অসমাপ্ত গল্প এইচএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস সাড়ে ৫ হাজার, জিপিএ-৫ পেল ১৬০০ সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস ও নারী সুরক্ষা ভাতাসহ শক্তি ফাউন্ডেশনে ২০০ জনের চাকরি বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি কর্মসংস্থানের সম্মান নষ্ট করে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2026
  • 130 Time View

নিউজ ডেস্ক:
টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলেও তা কোনো সম্মান বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এক শ্রমিক সম্মেলনে বক্তব্যে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারি দলের লোকজন দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তিনি বলেন, যুগে যুগে শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন। তাই যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে পাওয়া গণরায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। তার ভাষায়, গণরায়কে অস্বীকার করা মানে দেশের জনগণের রায়কে অস্বীকার করা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি’— এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, নৈতিক অবস্থান থেকে বিএনপির ক্ষমতায় থাকার সুযোগ নেই।

ডা. শফিকুর রহমানের অভিযোগ, চাঁদাবাজদের কারণে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তিনি শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেরা অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা আতিকুল ইসলাম বলেন, সড়ক পরিবহন খাতের সব অপরাধের দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। অতীতের মতো এ খাতে নতুন কোনো মাফিয়া চক্র গড়ে উঠতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, শ্রমিকদের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন মেনে নেওয়া হবে না। একই সঙ্গে বাস ও ট্রাক টার্মিনালের নিয়ন্ত্রণ কোনো বিশেষ গোষ্ঠীর হাতে চলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com