March 17, 2026, 5:28 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশিৎ ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল শত্রুকে এমন জায়গায় আঘাত করবো যা তারা কল্পনাও করেনি: ইরানের নৌবাহিনী প্রধান ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 288 Time View

পাকিস্তানের ফয়সালাবাদে যেন একাই খেলা দেখালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি ককব্যাট হাতে ঝড় তুলে অপরাজিত সেঞ্চুরি করলেন, সঙ্গে দলকেও তুলে নিলেন সহজ এক জয়েতার ১২৩ রানের ঝলমলে ইনিংসে পাকিস্তানকেউইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা

২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা যেন কোনো চাপই অনুভব করেনি। ইনিংসের শুরুতেই লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ডি কক জুটিতে আসে ৮১ রান। প্রিটোরিয়াস ৪০ বলে ৪৬ করে আউট হলেও ততক্ষণে ভিত্তি গড়ে দিয়েছেন। এরপর টনি ডি জরজির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৩ রানের জুটি গড়ে পাকিস্তানের বোলিং আক্রমণ একেবারে গুঁড়িয়ে দেন ডি কক।

১৫ রানে জীবন পাওয়া ডি কক এরপর আর থামেননি। দুর্দান্ত টাইমিং ও আগ্রাসী স্ট্রোকে পৌঁছে যান নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরিতে৯৬ বলেই। শেষ পর্যন্ত ১২৩ রানে অপরাজিত থাকেন তিনি, ইনিংসে ছিল ৮ চার ও ৭ ছক্কা। তার সঙ্গী ডি জরজি ফেরেন ৭৬ রানে, ততক্ষণে জয়টা কেবল সময়ের অপেক্ষা। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে পাকিস্তানের ইনিংসে। নান্দ্রে বার্গারের আগুনে গতিতে মাত্র ২২ রানে হারায় প্রথম তিন উইকেটফখর জামান শূন্য, বাবর আজম ১১, মোহাম্মদ রিজওয়ান ৪।

সংকটময় সময়ে সাইম আয়ুব (৫৩) ও সালমান আগা (৬৯) গড়েন ৯২ রানের জুটি। এরপর মোহাম্মদ নবাজের ৫৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২৬৯ পর্যন্ত পৌঁছায় পাকিস্তান।

বার্গার ছিলেন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার১০ ওভারে ৪৬ রানে নেন ৪ উইকেট। তাকে সহায়তা করেন তরুণ লেগস্পিনার নকাবায়োমজি পিটার, যিনি নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ২৬৯/৯ (সালমান আগা ৬৯, নবাজ ৫৯, আয়ুব ৫৩; বার্গার ৪/৪৬)

দক্ষিণ আফ্রিকা ২৭০/২ (ডি কক ১২৩*, ডি জরজি ৭৬)

ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com