October 23, 2026, 6:00 pm
সর্বশেষ সংবাদ:
সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির সরকারের আচরণে মনে হচ্ছে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’: জামায়াত নেতা আযাদ এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে প্রাইম ব্যাংক ও রানার মোটরস বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বিএনপি সরকার দুর্নীতি দমনে কতটা আগ্রহী

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026
  • 108 Time View

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ ইব্রাহীম শেখ। বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ২৮টি দেশের প্রতিযোগী।

দ্বিতীয় স্থান অর্জন করেন মালয়েশিয়ার হাফেজ নূরুল আবছার এবং তৃতীয় স্থান অর্জন করেন থাইল্যান্ডের হাফেজ সায়েদুর রহমান।

হাফেজ ইব্রাহীম আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিচালিত মাদরাসা উম্মুল কুরার ছাত্র।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে কুয়ালালামপুরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- মালয়েশিয়ার দাতো ডা. হাসনিজাল হাসান।

ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান।

এদিন সম্মাননা জানানো হয় যমুনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামানকেও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com