November 18, 2026, 2:28 pm
সর্বশেষ সংবাদ:
চিকিৎসকদের বদলি-পদায়নে নতুন নির্দেশনা, বন্ধ ম্যানুয়াল আবেদন ক্রাউন প্লাজা এয়ারপোর্টের মিট কার্নিভাল: মাংসের স্বাদে নতুন চমক গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে ২৬ প্লাটুন আনসার মোতায়েন আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতির বিরুদ্ধে সি-পুতিনের তোপ, লড়াইয়ের অঙ্গীকার কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমপিদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা, প্রশ্ন প্রয়োজনীয়তা নিয়ে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের যে নির্দেশনা

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশের তারিখ নির্ধারণ

Reporter Name
  • Update Time : Sunday, July 5, 2026
  • 125 Time View

নিউজ ডেস্ক:
হামের প্রাদুর্ভাব এবং শিশুমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চার জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটির আবেদনের ওপর আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

রবিবার (৫ জুলাই) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

এদিন সকালে একই আদালতে চার জনের বিরুদ্ধে মামলাটির আবেদন জমা দেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। ওই সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেন। বিকালে ওই আবেদনের ওপর আদেশের জন্য ১২ জুলাই দিন নির্ধারণ করেন।

বাদী পক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য জানান। তিনি বলেন, আজ সকালে এই মামলার আবেদন জমা দেওয়া হয়। তবে বিকালে জানতে পারলাম ১২ জুলাই আদেশের জন্য রেখেছেন আদালত।

মামলায় আবেদনে অপর আসামিরা হলেন– সাস্থ্য অধিদফতরের সাবেক মহা-পরিচালক ডা. মো. আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাদী সিরাজুল ইসলাম মামলার আবেদনে উল্লেখ করেন, বাদীর ৯ মাসের শিশু কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে অবস্থার অবনতি ঘটে। সঠিক সময়ে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং এ কারণেই হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

মামলায় অভিযোগে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তাদের বিরুদ্ধে হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই অবহেলার ফলে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন।

বিবাদীদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com