November 23, 2026, 2:14 am
সর্বশেষ সংবাদ:
ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন ‘শত বছর পরও সুকান্ত আমাদের কাছে সেই ২১ বছরের যুবক’ আওয়ামী ফ্যাসিস্টরা আবার লগি-বইঠার কালচার ফিরিয়ে আনছে: আরিফুল হক চৌধুরী পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে দেশের শেয়ারবাজারে সাড়ে তিন মাস পর সর্বোচ্চ লেনদেন পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা বিতর্কিতদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক ও অন্যান্য খবর বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা

ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 88 Time View

ঢাকার আকাশ আজ সকাল থেকেই মেঘলা। দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় একই অবস্থা। এর কারণ সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। অবশ্য নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে গেছে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে চলে যাচ্ছে। তারপরও এর প্রভাবে আজ থেকে আগামী অন্তত দুই দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরের এ অবস্থার জন্য ইতোমধ্যে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে এসেছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার দিকে অগ্রসর হতে পারে।

তিনি বলেন, রাজধানীতে আজ মোটামুটি সারা দিন আকাশ মেঘলা থাকতে পারে। একপর্যায়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোয় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

এই আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। বৃষ্টি চলতে পারে এ মাসের শেষ দিন পর্যন্ত; তবে তা বিচ্ছিন্নভাবে একনাগাড়ে নয়। তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে বিভিন্ন এলাকায়। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন না–ও থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com