September 15, 2026, 5:58 pm
সর্বশেষ সংবাদ:
আমরা এই রায়ে শুকরিয়া আদায় করছি: চিফ প্রসিকিউটর হামজা-শামিতের মতো ফারহান ওয়াহিদও সরাসরি যাবেন ইন্দোনেশিয়ায় কাদেরসহ ৭ জনের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ ডাকসুর ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুনসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সাত আসামির কার কী অপরাধ কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পর্যবেক্ষণে যা জানাল ট্রাইব্যুনাল আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ ইরানে ভাঙা পিঠ নিয়ে ৫০ ঘণ্টা, মার্কিন সেনা উদ্ধারের ভিডিও প্রকাশ হামে বাড়ছে প্রাণহানি, আরও ৬ শিশুর মৃত্যু যে চার অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

‘তুমি চিরন্তন’, মেসিকে ডি পল-রোমেরোদের বিদায়

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 108 Time View

লিওনেল মেসি জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। তবে আর্জেন্টিনার সাজঘরে তার রেখে যাওয়া প্রভাব যে বিদায়ের সঙ্গে মুছে যাওয়ার নয়, সেটিই ফুটে উঠেছে সতীর্থদের বার্তায়। মেসির অবসরের ঘোষণার পর রদ্রিগো ডি পল, ক্রিস্তিয়ান রোমেরো, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো ও জেরোনিমো রুল্লি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তাদের অধিনায়ককে।

দীর্ঘ বার্তায় মেসির নেতৃত্ব, দেশের প্রতি ভালোবাসা ও সতীর্থদের আগলে রাখার কথা তুলে ধরেছেন ডি পল। তিনি লিখেছেন, ‘দেশের প্রতি তোমার নিঃশর্ত ভালোবাসা, কখনো হাল না ছাড়ার লড়াই, অবিচার সহ্য করার শক্তি, নেতৃত্বের গুণ এবং দলে আসা প্রতিটি খেলোয়াড়কে আপন করে নেওয়ার মানবিকতা… শুধু ধন্যবাদ।’

মেসিকে সর্বকালের সেরা উল্লেখ করে ডি পল আরও লিখেছেন, ‘আমাদের এতটা সুখী করার জন্য ধন্যবাদ। তুমি ধারণাও করতে পারবে না, আমাদের মুখে কত হাসি এনে দিয়েছ। তুমি চিরন্তন।’

অধিনায়কের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা জানিয়েছেন ক্রিস্তিয়ান রোমেরোও। আর্জেন্টাইন এই ডিফেন্ডার লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার এবং আমাদের দেশের জন্য তুমি যে ত্যাগ করেছ, তার জন্য সবসময় কৃতজ্ঞ থাকব। চিরকৃতজ্ঞ, অধিনায়ক।’

সংক্ষিপ্ত কিন্তু আবেগপূর্ণ বার্তা দিয়েছেন মেসির দীর্ঘদিনের বন্ধু লিয়ান্দ্রো পারেদেস। তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য ধন্যবাদ। তুমি সবসময় সবার সেরা হয়ে থাকবে। আমরা তোমাকে ভালোবাসি, অধিনায়ক।’

নিকোলাস তাগলিয়াফিকোর বার্তা ছিল আরও সংক্ষিপ্ত। দুটি শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি, ‘চিরকৃতজ্ঞ, অধিনায়ক।’

মেসির খেলোয়াড়ি দক্ষতার পাশাপাশি মানুষ হিসেবেও তার প্রভাবের কথা বলেছেন গোলরক্ষক জেরোনিমো রুল্লি। তিনি লিখেছেন, ‘তুমি চিরন্তন। শুধু খেলোয়াড় হিসেবে আমাদের যা দিয়েছ, সে জন্য নয়। তুমি আমাদের লড়াই, কঠোর পরিশ্রম, বন্ধুত্ব এবং দেশের প্রতি ভালোবাসার পথ দেখিয়েছ।’

রুল্লি আরও যোগ করেন, ‘খেলোয়াড় মেসি নয়, মানুষ লিওকে চিনতে দেওয়ার সুযোগের জন্য ধন্যবাদ। তোমাকে আমাদের ভীষণ মনে পড়বে।’

৩৯ বছর বয়সী মেসি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি হাতে লেখা চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন তিনি। দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২৫ গোলও তাঁর।

মেসির নেতৃত্বে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ শিরোপা-খরা কাটায় আর্জেন্টিনা। এরপর ২০২২ সালের ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপাও জেতে আলবিসেলেস্তেরা।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারাই হয়ে থাকল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। জাতীয় দলের অধ্যায় শেষ হলেও সতীর্থদের বার্তায় পরিষ্কার, তাঁদের কাছে মেসি শুধু সাবেক অধিনায়ক নন। তিনি চিরন্তন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com