March 13, 2026, 11:06 am
সর্বশেষ সংবাদ:
হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দিতে ‘অপরাগ’ আমেরিকা! বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদির ফোনালাপ ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ: একাধিক চ্যালেঞ্জে অর্থনীতি ব্রহ্মপুত্রের তীরে ফেলে আসা শৈশবের সেই অপেক্ষা আজ জীবনের গল্প হরমুজ প্রণালীতে ইরানের থাবা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতারে সেনাপ্রধান মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে সবচেয়ে সমালোচিত গভর্নর শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও তাহেরকে উপনেতার স্বীকৃতি দিলেন স্পিকার কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিলো ইরান

তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা

Reporter Name
  • Update Time : Sunday, January 11, 2026
  • 85 Time View

টানা দুই রাতের ধারাবাহিক বিক্ষোভের পর শনিবার রাত থেকে আবারও ইরানের বিভিন্ন সড়কে মানুষ জড়ো হতে শুরু করেছেন। লন্ডনভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ বিক্ষোভকারী একত্র হয়েছেন। একই সঙ্গে তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জমায়েত করেন। সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ‘গাজা নয়, লেবানন নয়— আমার জীবন ইরানের জন্য’ এমন স্লোগানও শোনা যায়।

উল্লেখ্য, ইরান সরকার ফিলিস্তিনের গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহকে সহায়তা দিয়ে থাকে। প্রতিবছর এসব সশস্ত্র গোষ্ঠীকে বিপুল অঙ্কের সামরিক সহায়তা প্রদান করে দেশটি। তবে ইরানের একাংশ জনগণ এই সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য, বিদেশে অর্থ ব্যয়ের আগে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সমাধানে সরকারকে মনোযোগী হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com