October 13, 2026, 3:40 am
সর্বশেষ সংবাদ:
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ বন্দরে ড্রেজিংয়ে অপচয় দায়ী চিহ্নিতের নির্দেশ প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব দখলমুক্ত সড়ক থাকলে দ্রুত পৌঁছাত ফায়ার সার্ভিস: ডিএসসিসি প্রশাসক কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ, সাবেক সেনাদের প্ল্যাটফর্ম; দেবাশীষ-গুলশান আরাকে গ্রেপ্তারের নেপথ্যে কী জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিএনপির তৃণমূলে প্রশ্ন সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের নিজ দপ্তরে ১২ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের নতুন উপাচার্য, বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা

Reporter Name
  • Update Time : Sunday, January 11, 2026
  • 256 Time View

টানা দুই রাতের ধারাবাহিক বিক্ষোভের পর শনিবার রাত থেকে আবারও ইরানের বিভিন্ন সড়কে মানুষ জড়ো হতে শুরু করেছেন। লন্ডনভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ বিক্ষোভকারী একত্র হয়েছেন। একই সঙ্গে তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জমায়েত করেন। সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ‘গাজা নয়, লেবানন নয়— আমার জীবন ইরানের জন্য’ এমন স্লোগানও শোনা যায়।

উল্লেখ্য, ইরান সরকার ফিলিস্তিনের গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহকে সহায়তা দিয়ে থাকে। প্রতিবছর এসব সশস্ত্র গোষ্ঠীকে বিপুল অঙ্কের সামরিক সহায়তা প্রদান করে দেশটি। তবে ইরানের একাংশ জনগণ এই সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য, বিদেশে অর্থ ব্যয়ের আগে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সমাধানে সরকারকে মনোযোগী হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com