November 23, 2026, 3:18 pm
সর্বশেষ সংবাদ:
যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন কুয়াকাটায় শুরু হচ্ছে শত বছরের রাস উৎসব বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী বিতরণকৃত ঋণের ৩৩.৮০ শতাংশই এখন খেলাপি, এক বছরে বেড়েছে ১৩২৮৮৯ কোটি টাকা শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ তৃতীয়বারের মতো বৈঠকে মজুরি বোর্ড ভর্তি পরীক্ষা নিতে পারবে সব পাবলিক বিশ্ববিদ্যালয়: আপিল বিভাগ

দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 126 Time View

নিউজ ডেস্ক:
হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর খিলগাঁও ও মুগদা থানার দুই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বের রুল নিষ্পত্তি করে এই জামিন আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে তাকে জামিন দেওয়া হয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের মাত্র কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

পরবর্তীতে রাজধানীর বিভিন্ন থানা ছাড়াও হবিগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com