March 12, 2026, 10:37 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের যুদ্ধ বন্ধের জন্য ৩ শর্ত দিল ইরান জামায়াত আমিরের নির্বাচনি ব্যয় ৩২ লাখের বেশি, ইসিতে জমা হিসাব ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান এনসিপির ইফতার মাহফিলে প্রবেশ নিয়ে ছাত্রশক্তি-যুবশক্তির সংঘর্ষ, আহত ১০ বিরোধী দলের ওয়াকআউটে সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস বিএনপির সব পদ থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

দুধ দিয়ে গরুর মাংস রান্না করেছেন কখনো? দেখুন রেসিপি

Reporter Name
  • Update Time : Thursday, April 10, 2025
  • 166 Time View

গরুর ঝাল মাংসের বদলে এবার রান্না করুন মিষ্টি মিষ্টি মাংস।

উপকরণ: গরুর মাংস ২ কেজি, দুধ ২ লিটার, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, সাদা গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, তেল আধা কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, টক দই আধা কাপ, আলুবোখারা ৬-৭টি, দারুচিনি ৪ টুকরা, বড় এলাচি ২টি, ছোট এলাচি ৬টি, লবঙ্গ ৭-৮টি, তেজপাতা ২টি, চিনি ২ চা-চামচ, ঘি ৩ টেবিল চামচ।

প্রণালি: এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে রাখতে হবে। মাংস ধুয়ে পানি ঝরিয়ে টক দই, তেল, পেঁয়াজকুচি, গরমমসলা ও বাকি মসলা দিয়ে মাখিয়ে রেখে দিন। এক ঘণ্টা পর সেই মাংস চুলায় দিয়ে রান্না করতে হবে। ঝোল কমে এলে আলুবোখারা দিয়ে অল্প অল্প করে গরম পানি দিয়ে কয়েকবার কষিয়ে নিতে হবে। এক লিটার দুধ দিয়ে মাঝারি আঁচে মাংস রান্না করতে হবে। মাংসের ঝোল কমে গেলে ঘন দুধ, ঘি, বেরেস্তা, চিনি ও গরমমসলার গুঁড়া দিয়ে নামাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com