November 25, 2026, 4:10 pm
সর্বশেষ সংবাদ:
ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মরিয়া পাকিস্তান কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয় ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ঢাবিতে প্রফেশনাল এমএ কোর্সে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা দ্য লাস্ট কোয়েশ্চেন: তাপগতিবিদ্যার নির্মম সত্য ও চেতনার চিরন্তন অন্বেষণ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 142 Time View

নিউজ ডেস্ক:
দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের নামে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৫ জুলাই) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধান মহল এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যখন তারেক রহমান বাংলাদেশে আসলেন, তখন চাঁদাবাজি দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেল। আমরা তাকে সতর্ক করে বলতে চাই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে। আগে গিয়াস উদ্দিন আল মামুনের সাথে মিলে যে দুর্নীতি ও চাঁদাবাজি করা হয়েছিল, শহীদ আবু সাঈদের এই নতুন বাংলাদেশে তা আর চলতে দেওয়া হবে না।’

নির্বাচন ও পরবর্তী সংসদীয় প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনে দুইশত সিট পেয়ে জনগণকে বৃদ্ধাঙুলি দেখানো হয়েছিল। সংসদে চপ্পুকে নিয়ে এসে জনগণের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা ভেবেছিলাম দেশ সংস্কার হবে, কিন্তু সালাহউদ্দিনের কথায় দেশে এখন কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে লক্ষ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৫ আগস্টের পর আওয়ামী দোসররা এই হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে নিরাপদে ভারতে পার হয়েছে। শুধু তাই নয়, শরীফ ওসমান হাদীর ঘাতকরাও এই পথ ব্যবহার করেই পালিয়ে গেছে। এসব ঘাতক ও দোসরদের পালিয়ে যাওয়ার পেছনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।’

পথসভায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ময়মনসিংহ জেলা এনসিপি নেতা জসীম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, আবু রায়হান, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম খান এবং ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক, হাসনাত হৃদয় সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com