November 9, 2026, 5:13 am
সর্বশেষ সংবাদ:
এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কট বন্ধু নির্বাচনে কেন সতর্কতা জরুরি ইসলামে নৈতিকতার শিক্ষা শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান ‘বাংলাদেশ-ভারত ফাইনাল খেলুক, আমাদের বাড়ি পাঠিয়ে দিন’ মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ নলডাঙ্গায় কৃষকদের জন্য চালু হলো মিনি কোল্ডস্টোরেজ চাঁদপুরে উন্মুক্ত স্থানে নির্মাণসামগ্রী রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজর ‘কিং’ মুক্তির আগেই গেরুয়া রং নিয়ে আবারও বিতর্কের মুখে শাহরুখ ৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড

নবায়নযোগ্য জ্বালানি খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রতিমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Thursday, June 25, 2026
  • 108 Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেন।

বুধবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তিনি শামা ওবায়েদকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-সুইডেন দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা ও নারী ক্ষমতায়নে সুইডেনের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে নারী উন্নয়ন ও সৃজনশীল অর্থনীতি বিষয়ক পদক্ষেপ তুলে ধরেন।

উভয়পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, শান্তি ও নিরাপত্তা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, ওষুধ শিল্প ও প্রকৌশল খাতে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও নিরাপদ প্রত্যাবাসনে সুইডেনের আরও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয় এবং শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com