March 17, 2026, 6:06 pm
সর্বশেষ সংবাদ:
চীনের উপহার হাইজ্যাক করে বাপের নাম বসানো হয়েছিল: জামায়াত আমির ইরানকে ‘সন্ত্রাসবাদে সমর্থনকারী রাষ্ট্র’ ঘোষণা আলবেনিয়ার নেতানিয়াহুর কার্যালয়ের পাশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ‘আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান ইসরায়েলের মতো কাজ করেছে’ ৯ ঘণ্টায় পদ্মা সেতুতে কোটি টাকার বেশি টোল আদায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানি হামলায় নিহত হয়েছেন: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হরমুজ প্রণালী বন্ধ: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লো ৩ শতাংশের বেশি ইরানকে দোষারোপের ফাঁদ: ড্রোনের নকল করে মুসলিম দেশে হামলা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ? কদরের রাতে মিজানুর রহমান আজহারির পোস্ট মুহূর্তে ভাইরাল

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 52 Time View

পাকিস্তানে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনারা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি পৃথক অভিযান চালায় তারা। এতে ২৩ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে দেশটির আইএসপিআর।

দেশটির আইএসপিআর বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, নিহতরা খারেজি। দ্য ওয়্যার ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, ওই সন্ত্রাসীদের বিদেশি মদদপুষ্ট দাবি করছে পাকিস্তান।

আইএসপিআর আরও জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির গোপন সংবাদের ভিত্তিতে বাজাউরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে সাজ্জাদ আবাজুর নামে এক কমান্ডারসহ ১১ সন্ত্রাসী নিহত হয়। অপরদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্নু বিভাগে অভিযান চালিয়ে ১২ সন্ত্রাসীকে হত্যা করা হয়। ওই এলাকায় আর কোনো সন্ত্রাসী আছে কি না সেটি নিশ্চিতে অভিযান অব্যাহত আছে।

এর আগে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোওয়া (কেপি) প্রদেশে ১৫ জন নিহত হয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। আইএসপিআর জানায়, ১৫ ও ১৬ নভেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনী প্রথম গোয়েন্দা-তথ্যভিত্তিক অভিযান চালায়।
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

এতে তালেবান সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা আলম মেহসুদসহ ১০ জন নিহত হন। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায়, যেখানে আরও পাঁচ জঙ্গি নিহত হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, এলাকায় আর কোনো খারেজি থাকলে তাকে নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে। পাকিস্তানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষ প্রায়ই টিটিপি বা পাকিস্তানি তালেবান জঙ্গিদের বোঝাতে ‘খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com