March 12, 2026, 6:53 pm
সর্বশেষ সংবাদ:
জামায়াত আমিরের নির্বাচনি ব্যয় ৩২ লাখের বেশি, ইসিতে জমা হিসাব ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান এনসিপির ইফতার মাহফিলে প্রবেশ নিয়ে ছাত্রশক্তি-যুবশক্তির সংঘর্ষ, আহত ১০ বিরোধী দলের ওয়াকআউটে সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস বিএনপির সব পদ থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির তিন শর্তে যুদ্ধ বন্ধ করবে ইরান হরমুজ দিয়ে এক ফোঁটা তেলও যাবে না কৃত্রিমভাবে তেলের দাম কমানো সম্ভব নয়, কঠিন পরিণতির হুঁশিয়ারি ইরানের

পিএসএল থেকে ছিটকে গিয়ে যা বললেন লিটন

Reporter Name
  • Update Time : Saturday, April 12, 2025
  • 128 Time View

পাকিস্তান সুপার লিগে এখনও অভিষেকই হয়নি লিটন দাসের। আজ মাঠে নামার সম্ভাবনা ছিল তার। তবে তার আগেই পিএসএল মিশন শেষ হয়ে গেছে তার।

আঙুলে চোট পেয়েছেন লিটন। যার ফলে এবারের পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে তার।

তার চোটের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন ফেসবুক পোস্টে। তিনি লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম আমি। কিন্তু সর্বশক্তিমানের পরিকল্পনায় অন্য কিছুই ছিল। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।

‘স্ক্যানের পর জানতে পেরেছি একটা হেয়ারলাইন ফ্র্যাকচার আছে। সেরে উঠতে অন্তত ২ সপ্তাহ লাগবে। আর সে কারণে পিএসএল মিশন শুরুর আগেই শেষ হয়ে গেল আমার।’

‘আমি বাংলাদেশে ফিরে আসছি। আর দ্রুত সেরে উঠতে আপনাদের প্রার্থনা ও ভালোবাসা চাই।’

৩০ বছর বয়সী লিটন এর আগে এলপিএল, আইপিএল ও সিপিএলে খেলেছেন। তবে পিএসএলে যাত্রা এবারই প্রথম হয়েছিল তার।

করাচির হয়ে খেলতে বিসিবির কাছ পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্রও পেয়ে গিয়েছিলেন। তবে তার পথ আগলে দাঁড়াল চোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com