July 14, 2026, 3:50 am
সর্বশেষ সংবাদ:
গণ-অভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ বললেন মাসুদ কামাল জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা স্থগিত চান জামায়াতের পরাজিত প্রার্থী মানবতাবিরোধী অপরাধের দশ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল শিগগির এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

বাংলাদেশের হাসপাতালের সেবা নিয়ে হতাশা প্রকাশ করলেন নিগার সুলতানা

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 78 Time View
103

দেশের হাসপাতাল নিয়ে নতুন করে বলার কিছু নাই। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে চিকিৎসাব্যবস্থা নিয়ে সকলেই হতাশা প্রকাশ করেন। এবার দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সঠিক চিকিৎসার অভাবে অনেককেই অকালে প্রাণ হারাতে হয়। অনেকে তো হাসপাতালেই ভুগতে থাকেন দীর্ঘ সময় ধরে। বাংলাদেশের অধিনায়ক মনে করেন, এমন কষ্ট পাওয়ার চেয়ে ভালো সরাসরি মৃত্যুবরণ করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেন জ্যোতি।

ফেসবুকে তিনি লেখেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশী প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না। একদম সরাসরি মৃত্যু দিও।’

উন্নত চিকিৎসাব্যবস্থার অভাবে বাংলাদেশ ছেড়ে সিঙ্গাপুর, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করানোর ঘটনাও অহরহ দেখা যায়। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক’জন মানুষের বিদেশে গিয়ে সঠিক চিকিৎসার সুযোগ মেলে? Reserve Bank of India's 2026 Monetary Policy: Key Decisions and What Comes Next – Global Pulse News তাদের কাছে দেশের চিকিৎসাব্যবস্থাই একমাত্র ভরসা। বাংলাদেশের অধিনায়ক কোনো এক হাসপাতালের চিকিৎসাব্যবস্থা দেখেই এমন পোস্ট দিয়েছেন। যদিও জানা যায়নি তিনি কোন হাসপাতালে ছিলেন।

এদিকে কিছুদিন আগেই হতাশাজনক এক নারী ওয়ানডে কাপ মিশন শেষে দেশে ফিরেছেন নিগার সুলতানা। ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল জ্যোতির দল। ৭ ম্যাচ খেলে পেয়েছিল কেবল ১ জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com