November 8, 2026, 10:31 pm
সর্বশেষ সংবাদ:
অগ্রণী ব্যাংকে টাকা রেখে এখন হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক কোন পথে চীনের করিডর? বাংলাদেশের পর্যটনে তুর্কি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে বিটিবির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন ‘আমাকে একটু রস দাও’ বলতেই খেজুরের রসে ভরে যায় গ্লাস ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল নারায়ণগঞ্জ এনসিপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন বিএনপির সাবেক এমপির মেয়ে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 131 Time View

রোগীদের ভোগান্তি কমানো, অপেক্ষার সময় হ্রাস এবং সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) বহির্বিভাগে (ওপিডি) ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধনের আগে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন। পরে বহির্বিভাগের চিকিৎসাসেবার জন্য চালু হওয়া ই-টিকিটিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেবাগ্রহীতাদের সময় ও শ্রম সাশ্রয় এবং চিকিৎসাসেবা আরও কার্যকর করতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে নতুন করে ব্যক্তিগত তথ্য দিতে হবে না। একই সঙ্গে রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য এবং চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসকদের দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সহায়তা করবে।

হাসপাতাল সূত্র জানায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে আধুনিক ও জনবান্ধব এই ই-টিকিটিং সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, ই-টিকিটিং সিস্টেম চালুর মাধ্যমে রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক এবং সেবাগ্রহীতাবান্ধব করে তুলতে এই ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com