March 11, 2026, 6:55 pm
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রপতি স্বৈরাচারের দোসর, সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: জামায়াতের নায়েবে আমির স্পিকার-ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল হরমুজ প্রণালীতে ভারতগামী কার্গো জাহাজে হামলা পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের আরও ১৩ সেনা হত্যার দাবি ইরানের দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের যুদ্ধের প্রথম দিনেই আহত হন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, হামলায় পায়ে আঘাত লাগে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন জনের মৃত্যুদণ্ড হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা

Reporter Name
  • Update Time : Monday, December 8, 2025
  • 164 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ থেকে আগামী সপ্তাহে ভারতের কলকাতায় যাবেন বাংলাদেশের ২০ জনের একটি দল। এতে ৮ মুক্তিযোদ্ধা, দুই সেনা কর্মকর্তা ও তাদের স্ত্রীরা থাকবেন।

সোমবার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গত বছরের মতো এবারও ভারতে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন কম পরিসরে উদযাপিত হবে।

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে সহায়তা করে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীনতার প্রাক্কালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধে জড়ায়। এরফলে তারাও প্রতি বছর ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর বিজয় দিবসে কিছু আনুষ্ঠানিক ও সাংস্কৃতিক পোগ্রাম থাকবে। সেগুলোর জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল রোববার থেকে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস উদযাপন শুরু করেছে। এদিন ইস্টান কমান্ডের প্রধান মেজর জেনারেল ভি রঘু বিজয় দুর্গে উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

টাইমস অব ইন্ডিয়া ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বাংলাদেশি বহরে বিগ্রেডিয়ার পদমর্যাদার এক কর্মকর্তাসহ দুজন, ৮ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা থাকবেন। তারা আগামী ১৪ ডিসেম্বর কলকাতা পৌঁছাবেন।

১৫ ডিসেম্বর তারা ইস্টান কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার এলাকার ‘মিলিটারি ট্যাটু’-তে অংশ নেবেন। এছাড়া তারা লোকভবনের গভর্নরের সঙ্গেও দেখা করতে পারেন।

মূল অনুষ্ঠান হবে ১৬ ডিসেম্বর, বিজয় স্মারকে। সেখানে তারা মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com