October 23, 2026, 5:06 pm
সর্বশেষ সংবাদ:
জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে প্রাইম ব্যাংক ও রানার মোটরস বিশ্বের মোট ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম বিএনপি সরকার দুর্নীতি দমনে কতটা আগ্রহী এআইতে বিদ্যুৎ ও পানির লুকানো খরচ জবিতে সাইকোলজি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি করকাঠামো সংস্কারে নীতি ও প্রশাসন আলাদা করলেই কি রাজস্ব বাড়বে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 182 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সামরিক বাহিনী বুধবার (১০ মার্চ) ঘোষণা দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে, বিশেষ করে ব্যাংকগুলোতে হামলা চালাবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া জানান, ‘শত্রু আমাদেরকে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে।’

এই বিবৃতিতে অঞ্চলজুড়ে সাধারণ মানুষকে ব্যাংকের এক কিলোমিটারের মধ্যে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা তেহরানের একটি ব্যাংকে আঘাত হানে। এতে বেশ কয়েকজন কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: আল আরাবিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com