September 22, 2026, 1:46 am
সর্বশেষ সংবাদ:
নারীর দক্ষতা উন্নয়নে বিডব্লিউসিআইয়ের প্রশিক্ষণ, সাফল্য ৭০ শতাংশ দেশ কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী ২০৬০-এর দশকে অস্ট্রেলিয়ায় জন্মহারকে ছাড়িয়ে যাবে মৃত্যুহার সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশি তিন দিনের রিমান্ডে গুলশানে ‘বারোক ক্যাফের’ নতুন শাখা ডেঙ্গু প্রতিরোধে নোবিপ্রবিতে সচেতনতামূলক কর্মশালা বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নোবিপ্রবিতে নতুন উপকেন্দ্র উদ্বোধন রাবিতে ৬ পিএইচডি ও ২৬ এমফিল গবেষককে বরণ

বিরোধী দলের নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Tuesday, September 1, 2026
  • 150 Time View

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ সফরে আসা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।

সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের বৈঠক হয়।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদকে আরও কার্যকর করে তোলা, সব গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আলোচনা হয়েছে। সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বৈঠকে জামায়াত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, আইপিইউ এর প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com