November 8, 2026, 11:52 pm
সর্বশেষ সংবাদ:
তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগ রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ২৭৬ কোটি টাকা ঋণখেলাপি মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৬ জনের সাজা সৌদি রুটে বিধিনিষেধে বাতিল–স্থগিত ১৮৬ ফ্লাইট, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী অগ্রণী ব্যাংকে টাকা রেখে এখন হিসাবের অস্তিত্ব পাচ্ছেন না ৩১৫ গ্রাহক কোন পথে চীনের করিডর? বাংলাদেশের পর্যটনে তুর্কি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে বিটিবির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন

ভারী বৃষ্টির সতর্কবার্তা বাড়ল আরও ২৪ ঘণ্টার জন্য

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 116 Time View

দেশজুড়ে চলা বৃষ্টি কমছেই না। আজ সোমবারও সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এর মধ্যে সকালে ৩ ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লায়। আগামী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ বৃষ্টি হতে পারে ঢাকাসহ ছয় বিভাগে। গতকাল রোববার দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

আজ বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এ পূর্বাভাস দেওয়া হয়েছে ছয় বিভাগের জন্য। সেগুলো হলো রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এ সময় ঢাকা মহানগরে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূ্র্বাভাস দেওয়ার কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে বেশি। এর কারণেই বৃষ্টির নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আবুল কালাম মল্লিক জানান, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত এই ২৭ ঘণ্টায় রাজধানীতে ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কমে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির তীব্রতা আবার বাড়তে পারে। মৌসুমি বায়ু সে সময় আবার সক্রিয় হয়ে উঠতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাজধানীতে, ১৭৫ মিলিমিটার। বৃষ্টি হয় দেশের প্রতিটি এলাকায়।

আর আজ সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি হয় কুমিল্লায়, ১০৭ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার। এ ছাড়া বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮ এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এ সময়।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, আজ উত্তরাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com