March 12, 2026, 8:28 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের যুদ্ধ বন্ধের জন্য ৩ শর্ত দিল ইরান জামায়াত আমিরের নির্বাচনি ব্যয় ৩২ লাখের বেশি, ইসিতে জমা হিসাব ট্রাম্প দ্রুত জয় আশা করেছিলেন, কিন্তু ইরান যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে: বিশ্লেষক ইসরাইলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা করেছে ইরান এনসিপির ইফতার মাহফিলে প্রবেশ নিয়ে ছাত্রশক্তি-যুবশক্তির সংঘর্ষ, আহত ১০ বিরোধী দলের ওয়াকআউটে সংসদ অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা কোনো দল স্বৈরাচারের পথে হাঁটতে চাইলে তাদের প্রতিরোধ করব: সারজিস বিএনপির সব পদ থেকে পদত্যাগ করলেন কায়সার কামাল এই সংসদে ফ্যাসিস্টের দোসর, খুনির কোনো দোসর যেন বক্তব্য রাখতে না পারে: জামায়াত আমির

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 88 Time View

সাম্প্রতিক ভূমিকম্পে ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসে দেয়াল ফাটল ও ছাদের প্লাস্টার খসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে।

সবশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হওয়া ভূমিকম্পের পর রাত ১২টার দিকে ‘ভূমিকম্প আতঙ্কে’ হলকক্ষ ছেড়ে খোলা আকাশের নিচে নেমে আসেন শিক্ষার্থীরা। এ সময় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভও করেন তারা।

ভূমিকম্পের পর দেখা যায়, হলের বিভিন্ন দেয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ছাদের একাধিক জায়গার প্লাস্টার বড় আকারে খসে পড়েছে। এতে ভবনের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়।

এ বিষয়ে আবাসিক শিক্ষার্থী মৌ বলেন, ভূমিকম্পে আমাদের হলের দেয়াল ভেঙে গেছে। এমন অবস্থায় উপরে থাকা ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তাই আমরা নিচে নেমে আসি। হল সুপার বলেছেন, চাইলে বঙ্গমাতা হলে থাকতে পারি। পরে আমরা সবাই নিচে অবস্থান করে পরিস্থিতি বুঝে থাকার সিদ্ধান্ত নিই।

হাসনা বেগম ছাত্রী নিবাসের শিক্ষার্থী মোকারমা খাতুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। সাম্প্রতিক ভূমিকম্পে সেই ঝুঁকি আরও বেড়েছে। খুব দ্রুত এর প্রতিকার চাই।

হল সুপার রিক্তা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,‘তোমরা যদি এখানে থাকতে ভয় পাও, চাইলে বঙ্গমাতা হলে গিয়ে থাকতে পারো। কালকের মধ্যে বিষয়টি দেখা হবে।’

অফিস সহকারী মুনমুন বলেন, ‘হলের অবস্থা তেমন খারাপ না। যে অংশটি ভেঙে পড়েছে সেটি আগেই দুর্বল ছিল বলেই খসে পড়েছে।’

টানা কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষার্থীদের উদ্বেগ বাড়ে। তারা অবিলম্বে হল ভবনের নিরাপত্তা পরীক্ষা, ক্ষতিগ্রস্ত অংশগুলোর দ্রুত সংস্কার এবং নিরাপদ আবাসিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com