September 23, 2026, 9:44 am
সর্বশেষ সংবাদ:
গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র শ্রীমঙ্গলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ ২০২০ সালে বলিউডের এক তারকার ম্যানেজারের মৃত্যুর মামলা কেন আবারও তদন্ত করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরো তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা সওজ বলছে অনুমোদন নেই, বন বিভাগ কাটছে তবু সিলেট-তামাবিল সড়কের গাছ পুরোপুরি চালু হয়নি পিরোজপুর ডাম্পিং স্টেশন, রাজস্ব হারাচ্ছে পৌরসভা জবিতে প্রথমবারের ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল

মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জীর বাড়ি ভাঙার নির্দেশ

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 154 Time View

অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতিজা অভিষেক ব্যানার্জীর বাড়ির একটি অংশ ভাঙার জন্য নির্দেশ দিয়েছে কলকাতার পৌরসভা।

সোমবার কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগ দুটি নোটিস জারি করেছে, একটি অভিষেক ব্যানার্জীর সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর নামে, অপরটি তার মা লতা ব্যানার্জীর নামে।

নোটিসে অভিযোগ করা হয়েছে, হরিশ মুখার্জি রোডের ১৮৮এ নম্বরে অবস্থিত অভিষেক ব্যানার্জীর বাসভবন শান্তিনিকেতন এবং কালীঘাট রোডের ১২১ নম্বরে লতা ব্যানার্জীর নামের সম্পত্তিতে অনুমোদন ছাড়া অংশ বিশেষ নির্মাণ করা হয়েছে।

নোটিস পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে অথবা কারণ দর্শাতে বলা হয়েছে। নির্দেশ না মানা হলে মিউনিসিপাল কমিশনার নিজে সেই অংশ ভাঙার উদ্যোগ নেবেন এবং এবং সেই খরচ বাড়ির মালিককে দিতে হবে বলে জানানো হয়েছে নোটিসে।

পাশাপাশি সাত দিনের মধ্যে বাড়িগুলির সম্পূর্ণ কাঠামোগত তথ্য ও অ্যাজ-বিল্ট ড্রয়িং জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com