November 14, 2026, 2:02 pm
সর্বশেষ সংবাদ:
‘শুধু রাজধানী নয়, দেশের সব শহরই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে’ নিজ দলের নেতা-কর্মীদের দখলবাজি-চাঁদাবাজি নিয়ে হুইপ নিজামের ক্ষোভ ওজন কমাতে কর্টিসল নিয়ন্ত্রণ জরুরি, খাবেন যেসব খাবার ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র, পুরোপুরি স্বাভাবিক হবে কবে ফিলিপাইনের তাল হ্রদে এক জীবন্ত আগ্নেয়গিরির মুখোমুখি স্যান্ডপেপার কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার ভালো বিছানার চাদর, দামি তোয়ালে কিংবা পছন্দের বাসনকোসন কেন শুধু অতিথিদের জন্যই তুলে রাখি ঢাকাসহ তিন শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোনে নজরদারি ‘নন-পলাতক’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি দাবি করা অ্যাডভোকেট কামাল আটক পরকীয়ার খবর প্রকাশের পর পত্রিকার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন জেনসেন

মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন

Reporter Name
  • Update Time : Friday, June 26, 2026
  • 133 Time View

নিউজ ডেস্ক:
যোগাযোগ ও অর্থনীতির ‘ব্যাপ্তি বাড়াতে’ বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার কথা আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মাহদী আমিন বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও দেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় চীন সহযোগিতা করতে চায়। মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর করার কথা আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনায় মিয়ানমার ও বাংলাদেশর মধ্যে মধ্যস্থতায় সব ধরনের সহায়তা করবে চীন।

তিনি আরও বলেন, এই সফরে চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট, আত্মনির্ভরতা ও সম্মানের সম্পর্কের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা করল- এটাই বাংলাদেশ সরকারের অর্জন।’

প্রধামন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘গুরুত্বপূর্ণ ১৬টি পয়েন্ট সংবলিত একটি যৌথ ইশতেহার প্রণীত হয়েছে। চীন বাংলাদেশের বড় ট্রেডিং পার্টনার হলেও দুই দেশের বাণিজ্যে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ থেকে চীনে রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ অনেক বেশি। তাই কীভাবে এই বাণিজ্য ঘাটতি কমানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।’

চট্টগ্রামের আনোয়ারায় ইকোনোমিক জোন তৈরিতে যত দ্রুত সম্ভব সরকার কাজ শুরু করতে চায় জানিয়ে মাহদী আমিন বলেন, ‘এখানে চীনের উন্নয়ন সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।’

তিনি আরও জানান, বাংলাদেশ ব্রিকস জোটে সদস্যপদের জন্য আবেদন করলে, সেই আবেদনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com