November 24, 2026, 3:20 pm
সর্বশেষ সংবাদ:
ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 120 Time View

নিউজ ডেস্ক:
সংসদে বিএনপির এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও এমপি আখতার হোসেন।

মঙ্গলবার (৩০ জুন) সংসদ ভবনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একপর্যায়ে এমন মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই আহতদের ২০ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ভাতা রাখা হয়েছে। সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যেয়ে জুলাইকে অপমান করেছেন। মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার সুযোগ নেই।

জুলাই জাদুঘর দ্রুততম সময়ে উদ্বোধনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে। জুলাই জাদুঘর দ্রুত খুলে দিতে হবে, না হলে অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যেতে পারে।

এ সময় বছর শেষে বাজেট ঘাটতি বৃদ্ধি পাবে উল্লেখ করে আখতার আরও বলেন, সবমিলিয়ে বড় ধরনের ঘাটতি বাজেট পাস হয়েছে। আমরা ১ বছর এটি পর্যবেক্ষণ করতে চাই।

সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে যাতে কোনো বৈষম্য না রাখা হয়, সেই প্রস্তাব করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com