November 18, 2026, 2:04 pm
সর্বশেষ সংবাদ:
ক্রাউন প্লাজা এয়ারপোর্টের মিট কার্নিভাল: মাংসের স্বাদে নতুন চমক গাজীপুর, গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জে ২৬ প্লাটুন আনসার মোতায়েন আগামী বছরের শুরুতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতির বিরুদ্ধে সি-পুতিনের তোপ, লড়াইয়ের অঙ্গীকার কিশোরগঞ্জে পুলিশের অভিযানে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমপিদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা, প্রশ্ন প্রয়োজনীয়তা নিয়ে শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের যে নির্দেশনা বাংলাদেশের পণ্যে ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় ঊর্ধ্বমুখী তেলের দাম

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 121 Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অব্যাহত পালটাপালটি হামলার প্রভাব পড়েছে তেলের বাজারে।  আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। খবর আল জাজিরার

শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে।  এর ফলে আগের দিনের দামের পতন পুরোপুরি কাটিয়ে উঠেছে বাজার।

চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির পথে রয়েছে।

এদিকে, তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।  শুক্রবার সকালে এশিয়ার কয়েকটি দেশের শেয়ারবাজারে লেনদেন নিম্নমুখী ছিল। জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫ ৩ শতাংশের বেশি কমে দিনের লেনদেন শুরু করেছে।

এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ আরও জানিয়েছে, আহতদের জরুরি সেবা ও চিকিৎসাকর্মীরা চিকিৎসা দিচ্ছেন।

হামলার পর এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করেনি যুক্তরাষ্ট্র। এ ছাড়া হামলার বিস্তারিত কারণ বা নিহতদের পরিচয়ও এখনো প্রকাশ করা হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com