November 24, 2026, 11:11 am
সর্বশেষ সংবাদ:
নোয়াখালীর স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহবান শফিকুর রহমানের চাকরি ছেড়ে ছাগলের খামার, এখন লাখ টাকার ব্যবসা টানা দ্বিতীয় দফা বাড়ল সোনার দাম, আজ ভরি কত ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, বারিধারায় দূষণ সবচেয়ে বেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকরা, কিছুক্ষণ পর ব্রিফ করবে সরকার পত্রিকা: ‘সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক’ শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি উচ্ছিষ্ট থেকে সার, নিমপাতায় বালাইনাশক, বিষমুক্ত কৃষিতে সরমার চমক

রাজাকারদের রাজনৈতিক গুষ্টিকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 104 Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরে একটি গুষ্টি আমাদের মা বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য বুদ্ধিজীবিদের তুলে দিয়েছে হত্যার করার উদ্দেশ্যে। সেই রাজাকারদের রাজনৈতিক গুষ্টিকে বর্জন করতে হবে। নয়তোবা এই বাংলাদেশ থাকবেনা। তাদের এবং পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি।

শনিবার রাতে নরসিংদীর মনোহরদীর গাংকুলকান্দী ভূইয়া বাজার মাঠ সংলগ্ন মাঠে নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে। তাই আজকের কোমলমতি শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। স্বাস্থ্য সেবায় বিশাল নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে গ্রাম পর্যন্ত নিশ্চিত করতে কাজ করছে।

নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মোস্তাক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহীন মোড়ল, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফরহাদ সহ প্রমুখ।

অনুষ্ঠানে ৪০ শিক্ষার্থীদের মেধা বৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তোলে দেন স্বাস্থ্য মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com