November 8, 2026, 10:26 pm
সর্বশেষ সংবাদ:
কোন পথে চীনের করিডর? বাংলাদেশের পর্যটনে তুর্কি বিনিয়োগ ও পর্যটক আকর্ষণে বিটিবির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন ‘আমাকে একটু রস দাও’ বলতেই খেজুরের রসে ভরে যায় গ্লাস ভিসা নথির জালিয়াতি কমাতে পারে ভিজিবল ডিজিটাল সিল নারায়ণগঞ্জ এনসিপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন বিএনপির সাবেক এমপির মেয়ে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা প্রধানমন্ত্রীর কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

Reporter Name
  • Update Time : Thursday, July 2, 2026
  • 115 Time View

গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক ইউনিয়ন সভাপতিকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির জেলা শাখা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

বুধবার (০১ জুলাই) শ্যামনগর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শ্যামনগর জেসি কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে প্রায় এক হাজার নেতাকর্মী ও শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি সাঈদী হাসান বুলবুল।

সমাবেশে আবদুর রহিম বলেন, গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জুবায়ের হোসেন বলেন, ছাত্রশিবির শান্তিপূর্ণ সংগঠন। তবে সাইফুল্লাহ বারীর হত্যার বিচার না হলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান রানা, জেলা মাদ্রাসা সম্পাদক আনিসুর রহমান, জেলা সমাজসেবা সম্পাদক আব্দুস সামাদ, শ্যামনগর পূর্ব শাখার সভাপতি রাশেদুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আমিনুর রহমান এবং পৌর শাখার সেক্রেটারি আবু জাফরসহ জেলা ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com