September 21, 2026, 11:48 am

সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Friday, June 5, 2026
  • 107 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে দেশটির সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানান।

ট্রাম্প বলেন, আমরা এখনই এটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেয়ে যেতে পারি। চাইলে তারা আমাদের আটকাতে পারবে বলে মনে হয় না। তবে এর কোনো প্রয়োজন নেই, কারণ এখন এটা চাপা পড়ে (নিষ্ক্রিয় অবস্থায়) আছে।

ট্রাম্প আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে বৈঠক করার কোনো ইচ্ছা তার নেই। তবে ওয়াশিংটন ও তেহরান যদি কোনো চুক্তিতে পৌঁছায়, তাহলে দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন , যদি এমন কিছু হয়… তাহলে আমি অবশ্যই সম্মান দেখাব।

এদিকে ট্রাম্পের এই মন্তব্য ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com