November 17, 2026, 5:42 pm
সর্বশেষ সংবাদ:
আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে লাল গালিচা দেখেই রেগে আগুন স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Thursday, April 10, 2025
  • 204 Time View

সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে আগুন হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে।

স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি। সবার সামনেই উপস্থিত পুলিশ অফিসারের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি।

সিলেটে লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ সময় রাগ করে বলেতে শোনা গেছে, ‘কত বার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল পুনরুদ্ধারে গিয়ে লাল গালিচায় উঠেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। যা সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। পরে যার ব্যাখ্যাও দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। ওই ঘটনার পর থেকেই লাল গালিচা নিয়ে সতর্ক অবস্থানে সরকারের উপদেষ্টারা। যার প্রতিফলন এবার দেখা গেল সিলেটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com