July 14, 2026, 3:17 am
সর্বশেষ সংবাদ:
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চট্টগ্রাম জলাবদ্ধতায় দুর্গত ৭০০ পরিবারের মাঝে সিএমপির ত্রাণ বিতরণ সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার সংসদের ছাদে চুইয়ে পড়ে পানি, বাটি রাখার গল্প বললেন ডেপুটি স্পিকার ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আনছে সরকার: সড়কমন্ত্রী শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম সংসদে স্বাস্থ্যমন্ত্রী: শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা:পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

সুসংগঠিত হলেও জামায়াতের পক্ষে ভোটে জেতা সম্ভব নয়: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Sunday, September 28, 2025
  • 135 Time View
150

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংস্কার, জুলাই সনদসহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জামায়াত লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে, দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত এখন সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, জামায়াত যেভাবেই হোক লাইম লাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com