March 14, 2026, 11:27 pm
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত উঠে যাচ্ছে রেশনিং পদ্ধতি, গণপরিবহন পাবে পর্যাপ্ত তেল ইরান যুদ্ধে অংশ নিতে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থলসেনা সরকারি সুবিধা শুধু বিএনপি নেতারা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে : সারজিস আলম ৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে : ট্রাম্প বাংলাদেশের হাদি খুনে নদিয়া থেকে গ্রেপ্তার আরও একজন রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম

সেনাবাহিনীর জন্য আলোচনার দরজা কখনো বন্ধ হয়নি: ইমরান খান

Reporter Name
  • Update Time : Thursday, April 10, 2025
  • 123 Time View

পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগ নিতে দলের জ্যেষ্ঠ নেতা আজম স্বাতীকে নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত মঙ্গলবার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গত মঙ্গলবার আইনজীবী ও দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনীর সঙ্গে আলোচনার বিষয়টি তাঁর মুক্তির জন্য নয়, বরং তা পাকিস্তানের স্বার্থের জন্য।

এ বিষয়ে জ্ঞাত সূত্র জানিয়েছে, ইমরানের সঙ্গে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা সাক্ষাৎ করতে আসেন। এ সময় তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে সংলাপের দরজা তিনি কখনো বন্ধ করে দেননি। তবে তিনি স্পষ্ট করে বলেন, তাঁর দল বর্তমান সরকারের সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে। কারণ, বর্তমান সরকার সত্যিকারের কর্তৃপক্ষ নয়।

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান, সিনেটর আলী জাফর, আইনজীবী জহির আব্বাস, মুবাশ্বর আওয়ান ও আলী ইমরান। ওই সাক্ষাতের সময় সিনেটর জাফর স্বাতীর সাম্প্রতিক একটি ভিডিও বিবৃতির বিষয়ে ইমরানের প্রতিক্রিয়া জানতে চান। ওই ভিডিওতে স্বাতী দাবি করেন, ইমরান খান তাঁকে সেনাবাহিনীর সঙ্গে সংলাপ শুরুর বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি তিনি গোপন রাখতে বলেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com