August 30, 2026, 3:41 pm
সর্বশেষ সংবাদ:
কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী এজাহারে নাম নেই বাদীও সন্দেহ করেননি, তবু গ্রেফতার সুজন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে: মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য সরকারকে দায়ী না করার আহ্বান নুরের কনসার্ট-নৌকাবাইচে বাধার অভিযোগ, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে চট্টগ্রাম বন্দর একসঙ্গে হাঁটবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গুমের তিন মামলায় সাক্ষ্য চলছে, তদন্ত-বিচারের গতি নিয়ে ক্ষোভ

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, March 14, 2026
  • 107 Time View

বাংলাদেশে নবনির্বাচিত সরকার গঠনের পর তুরস্কের রাজধানী আঙ্কারায় তুরস্ক ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে এই বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়ে পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ তুরস্কে রফতানির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। দুই দেশই অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

যৌথ সংবাদ ব্রিফিংয়ে দুই নেতা গাজায় শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

কূটনৈতিক সক্ষমতা বাড়াতে দুই দেশের প্রশিক্ষণ একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তুরস্কের ‘ডিপ্লোম্যাসি একাডেমি’ এবং ‘বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি’র মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই চুক্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com