November 24, 2026, 9:03 pm
সর্বশেষ সংবাদ:
বুধবার ঢাকার মঞ্চে মনোড্রামা ‘হেলেন কেলার’ নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত? সেতু আছে, পাটাতন নেই উনি কি মেহমান নাকি যে বিমান পাঠাইতে হবে—হাসিনাকে ইঙ্গিত হাসনাত আব্দুলাহর দুর্গম এলাকার ১৪৭ মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশ

Reporter Name
  • Update Time : Monday, October 6, 2025
  • 171 Time View

সেপ্টেম্বর মাসে দেশের সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে বেড়ে হয়েছে ৮.৩৬ শতাংশ, যা আগস্টে ছিল ৮.২৯ শতাংশ। আগের বছরের সেপ্টেম্বরে এই হার ছিল ৯.৯২ শতাংশ। ৬ অক্টোবর (সোমবার) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

সেপ্টেম্বর মাসে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, গত মাসে যা ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। সেপ্টেম্বর মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশ, গত মাসে যা ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বরে খাতে খাতে ১০ দশমিক ৪০ ও খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ হারে মূল্যস্ফীতি হয়েছিল।

খাদ্যপণ্যের দাম বেড়েছে পাশাপাশি বাসাভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে ব্যয়ের বৃদ্ধি সামগ্রিক মূল্যস্ফীতি বাড়িয়েছে। ডলারের বিনিময় হার ও আমদানি ব্যয়ের চাপও মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে বলে দাবি সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com