September 15, 2026, 6:02 pm
সর্বশেষ সংবাদ:
অ্যাপল ওয়াচে নতুন হেলথ ফিচার, নজর রাখবে শরীর-ফিটনেসে আমরা এই রায়ে শুকরিয়া আদায় করছি: চিফ প্রসিকিউটর হামজা-শামিতের মতো ফারহান ওয়াহিদও সরাসরি যাবেন ইন্দোনেশিয়ায় কাদেরসহ ৭ জনের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ ডাকসুর ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুনসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা হচ্ছে কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সাত আসামির কার কী অপরাধ কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড পর্যবেক্ষণে যা জানাল ট্রাইব্যুনাল আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ তিন সংগঠনেরই সভাপতি-সেক্রেটারির ফাঁসির আদেশ ইরানে ভাঙা পিঠ নিয়ে ৫০ ঘণ্টা, মার্কিন সেনা উদ্ধারের ভিডিও প্রকাশ হামে বাড়ছে প্রাণহানি, আরও ৬ শিশুর মৃত্যু

সোনার দাম কমলো ভরিতে ৪৩৭৪ টাকা

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 31 Time View

দেশের বাজারে স্বর্ণের দাম একদফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে উন্নত মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের এখন গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। বুধবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক জরুরি বৈঠকের পর এই নতুন দর নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, নতুন নির্ধারিত এই দাম আজ বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com