November 24, 2026, 5:06 pm
সর্বশেষ সংবাদ:
পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর নওহাটায় আছে ‘পঙ্খীরাজ’, হয় মাটি-পানি পরীক্ষা, হাসি ফুটছে কৃষকের মুখে শেখ হাসিনা ‘পালায় না’ বলেও পালিয়েছেন, ফেরার কথা কেউ বিশ্বাস করে না: দুদু ঢাবিতে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে মাস্টার্স, আবেদনে যোগ্যতা কী কী এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি সভা ২৬ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনে ৭ম ও ৯ম গ্রেডে চাকরির সুযোগ

স্পেনকে পেনাল্টি দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল?

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 162 Time View

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে ফ্রান্স ও স্পেন। এই ফাইনালের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেন।

প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের একটু আগে পেনাল্টি পায় স্পেন। ফ্রান্সের ফুলব্যাক লুকাস দিনিয়ে বক্সের মধ্যে লামিন ইয়ামালকে ফাউল করেছেন বলে রেফারি সিদ্ধান্ত দেন।

মার্ক কুকুরেয়ার একটি লং বল আসে বক্সে। সেই বল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দিনিয়ে। কিন্তু তিনি খেয়াল করেননি যে তার পেছনে ইয়ামাল আছেন।

ইয়ামাল আগে বলের কাছে পৌঁছে যান। এই সময় দিনিয়ের পায়ের জোরালো লাথি লেগে যায় বার্সেলোনার এই উইঙ্গারের পায়ের সামনের অংশে। ফলে স্পেনকে পেনাল্টি দেন রেফারি।

এই পেনাল্টি থেকে গোল করেন স্পেনের ফরোয়ার্ড মিকেল ওইয়েরজাবাল। এই গোলে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।

এই ঘটনার পর আইটিভির বিশ্লেষক গ্যারি নেভিল দিনিয়ের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তাকে খেয়াল রাখতে হবে সে কোথায় আছে, এটাও বুঝতে হবে যে ইয়ামাল ঝুঁকি নেবে। সে জানেই না যে ইয়ামাল সেখানে আছে। তার কোনো ধারণাই নেই।’

তার কথা থেকেই পরিষ্কার পেনাল্টিটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই একেবারেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com